• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ভক্তদের নিয়ন্ত্রণে পুলিশের হিমশিম, হেলিকপ্টারে ওয়াজ মাহফিলে হুজুর

Reporter Name / ৩১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জের জৌনপুর দরবার শরিফের বর্তমান গদ্দিনিশীন পির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হেলিকপ্টারে চড়ে ওয়াজ মাহফিলে যান।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আব্বাসী মঞ্জিল থেকে হেলিকপ্টারে করে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দেন তিনি।

এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই উৎসুক জনতা অপেক্ষা করতে থাকেন।তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওয়াজ মাহফিলটি বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলী আকবর চেয়ারম্যানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে।এ মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজি মো. মফিজুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category