• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
ফ্রান্সের নতুন কোচ জিদান দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কক্সবাজারে শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে যুবক গ্রেফতার মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

ভারতের জেন-জিদেরকে এবার ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের তীব্র সমালোচনা করে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

মান্ডির সাংসদ কঙ্গনা ইনস্টাগ্রামে এই আন্দোলন এবং এর সঙ্গে যুক্তদের নিয়ে কটাক্ষ করেন। বিক্ষোভের ভাইরাল রিল এবং ভিডিওগুলোকে তিনি ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেন এবং সেগুলোকে কর্কশ ও অশোভন বলে বর্ণনা করেন।

তিনি বিক্ষোভকারীদের লালনপালন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’

অভিযোগ আছে, বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের উদ্দেশে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাদের ‘জেনারেশন গাটার’ আখ্যা দিয়ে তাদের আচরণেরও সমালোচনা করেন তিনি।

কঙ্গনার যুক্তি, নাগরিকরা কাউকে বরখাস্ত বা বহাল রাখার সিদ্ধান্ত নিতে একটি নির্বাচিত সরকারকে ‘জোর করতে’ পারেন না। তিনি বলেন, বিক্ষোভকারীরা যদি ব্যবস্থাগত পরিবর্তন চান, তাহলে জন্তরমন্তর থেকে শর্ত আরোপ করার বদলে ‘নিজেরাই নির্বাচনে দাঁড়ানো’ উচিত।

তিনি দিল্লি পুলিশের প্রশংসাও করেন, তাদের একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করার কথা উল্লেখ করে। তার দাবি, ভবনের ভেতরে থাকা সাংসদরা আতঙ্কিত ছিলেন যে বিক্ষোভরত জনতা সহিংস হয়ে হামলা চালাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category