• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোটারদের আস্থা ফেরাতে ১ লাখ সেনা মোতায়েন, টহল চলবে কেন্দ্রের আঙিনায় ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৫, বাড়ছে হতাহত ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা সবার জন্য সমান হবে: জামায়াত আমির জাপানের সঙ্গে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর: শুল্কমুক্ত সুবিধা পেল ৭,৩৭৯ বাংলাদেশি পণ্য আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিং অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসা অন-অ্যারাইভাল ও ই-ভিসার মাধ্যমে মোট ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তালিকায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণসুবিধা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে।

চলতি বছরের সূচকে শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর দখলে। তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

একই স্কোর পাওয়া দেশগুলোকে একই অবস্থানে রাখার নিয়ম অনুযায়ীডেনমার্কলুক্সেমবার্গস্পেনসুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়াবেলজিয়ামফিনল্যান্ডফ্রান্সজার্মানিগ্রিসআয়ারল্যান্ডইতালিনেদারল্যান্ডস ও নরওয়েযাদের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), স্কোর ১৮৪।

হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেসব দেশে ভ্রমণ করতে পারবেন, তার মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।

এছাড়া তালিকায় রয়েছে মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওনশ্রীলঙ্কাসেইন্ট কিটস অ্যান্ড নেভিসসেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

তবে উল্লেখ্য, এসব দেশের মধ্যে কয়েকটিতে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার থাকলেও কিছু দেশে বিমানবন্দরে পৌঁছে ভিসা (ভিসা অন-অ্যারাইভালনিতে হয়। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে আগাম ই-ভিসা আবেদন করার সুযোগ রয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হওয়া ইতিবাচক ইঙ্গিত দিলেও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা বাড়াতে কূটনৈতিক উদ্যোগ ও ভিসা উদারীকরণ নীতিতে আরও অগ্রগতি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category