• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

ভূমিকম্পে পাকিস্তান-আফগানস্থানে নিহত ১১

Reporter Name / ৫২৪ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাকসানের জুর্ম শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫ মাত্রার। এতে এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানে ৯ জন এবং আফগানস্থানে দুজন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ১০০ জনের বেশি মানুষ।

খবর আল-জাজিরার।

আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয় ভারত ও পাকিস্তানেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।

অপরদিকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা  জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কোথাও কোথাও ভূমি ধসের ঘটনা ঘটে, এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।

সুদূর আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের শক্তিশালী কম্পন টের পান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও ভারতের রাজধানী নয়া দিল্লি ও শ্রীনগরের মানুষ।

ইসলামাবাদে ভূমিকম্পের ঝাঁকুনি এতটাই বেশি ছিল যে, মানুষ ভয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে যান।

অপরদিকে ভারতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় কাশ্মীরের শ্রীনগরে। সেখানে বাড়ি-ঘর পর্যন্ত কেঁপে ওঠে।

ইসলামাবাদের বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের পর অনেকে নিজ বাড়িতে ফাটল দেখতে পেয়েছেন।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category