• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
মানবপাচারের মহোৎসব ও আমাদের দায় মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান পুনর্বহাল সিঙ্গাপুরে তেলের মজুত গড়বে সৌদি আরামকো ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা: আনসার ডিজি দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন এনএসআই মহাপরিচালক দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে: হাসিনাকে দুলু রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

মাইলস্টোন ট্রাজেডি, ‘এক বছরেও দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি’

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের প্রতি সম্মান-দোয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনারোধে আরো সতর্কতার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, এক বছর আগের সেই বেদনাবিধুর ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সেটা প্রকাশিত হলে জানা যেতো কারণ।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব একথা বলেন।

তিনি বলেন, গত বছরের এই দিন জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। ঐদিন দুপুর সোয়া একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। যাতে ওই স্কুলের শুধু শিক্ষার্থীদের মধ্যেই মৃত্যু হয় ২৮ শিশুর। এর সঙ্গে যুদ্ধবিমানটির পাইলট, স্কুলটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের মৃত্যু যোগ করলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে।

একই দিনে একই সঙ্গে এতগুলো শিশুর মৃত্যু কল্পনাতীত বেদনা ও কষ্টের। সেই ঘটনার আজকে বর্ষপূর্তি হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনার পূনর্ব্যক্ত করছি। যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তার প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংবাদ মাধ্যমের বরাতে যে তথ্য জানা যাচ্ছে তাতে আরও সতর্কতার প্রয়োজন ছিলো বলে ধারণা করা যাচ্ছে। তবে এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই সবাই দেখছে। সেখানে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি সুন্দর হতো। তদন্ত প্রতিবেদনে কোন ধরণের অসতর্কতা বা প্রয়োজনীয় সতর্কতার ঘাটতি পরিলক্ষিত হলে তারও সুরাহা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category