• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শনী যে কারণে বন্ধের নোটিশ

Reporter Name / ২৮৬ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই নোটিশ পাঠিয়েছেন। তথ্যসচিব ও ভারতীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠিয়েছেন।

এই নোটিশে আগামী সাত দিনের মধ্যে চলচ্চিত্র থেকে জিয়াউর রহমান সম্পর্কিত বিষয়বস্তু অপসারণ এবং এই সময়ের মধ্যে এর প্রদর্শনী বন্ধের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সাতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভারতের ৩ জনকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category