• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
তরমুজ চাষে ব্যস্ত কৃষকরা চরফ্যাশনে ৬ হাজার ৪৩৭ একর জমিতে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি পেলেন ‘সিআইপি’ মর্যাদা পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন তফসিলে সাময়িক স্বস্তি হলেও শঙ্কা কাটেনি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুতিন-হাসিনা বৈঠকের কিচ্ছা: ভারতে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ধুম  সারা দেশে বিক্ষোভ-প্রতিবাদ, ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালাহ রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন?

মুর্শিদাবাদে ৪১ বাংলাদেশি গ্রেফতার

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৪৮ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় ভারতীয় তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েননি।

জানা গেছে, গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানায় পুলিশ। লম্বা সময় ধরে কাজ না থাকায় বাংলাদেশে ফিরছিলেন তারা।

ভারতীয় গণমাধ্যমসূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিএসএফের সহযোগিতা ও রানিতলা থানার টিমের বিশেষ অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়।  দালালের সহায়তায় এরা সবাই মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে থেকে লম্বা সময় ধরে চেন্নাই, কর্ণাটকসহ বিভিন্ন জায়গায় কাজ করছিলেন।

পুলিশের দাবি, অবৈধভাবে ভারতে প্রবেশের কথা গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন। তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

আরও জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ২ বছর ধরে অবৈধভাবে যাতায়াত করছিলেন এই ৪১ জন।  তাদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়াদের মধ্যে ৪০ জনের বাড়ি রাজশাহী জেলায়। এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category