• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
আলিয়ঁসে আজ শুরু হলো যৌথ চিত্রপ্রদর্শনী ‘ত্রিবন্ধন’ পুশ-ইন ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ বিজিবি-বিএসএফ বৈঠক আকাশচুম্বী টিকিটের দাম: বিশ্বকাপের ফাঁকা গ্যালারি নিয়ে উদ্বেগ শ্রমিকের হাহাকারে মালিকদের বিপুল ভাগ্য ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ও সমঝোতার নেপথ্য কথা ইরানের সঙ্গে কাতারের গোপন আঁতাত! ফাঁস করল ওয়াশিংটন পোস্ট ছুটির দিনের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে পথচারী সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করলেন গভর্নর

‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় রাজ্যে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তামিলনাড়ুতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ওপর নির্যাতন সহ্য করা হবে না। বিশেষ করে মুসলিমদের ওপর হামলা বা হয়রানির ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মঙ্গলবার (১২ মে) এক বক্তব্যে ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখাই তার নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল ‘তামিলাগা ভেট্রি কাজগাম’ (টিভিকে) বিপুল জয় পেয়ে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে আমূল পরিবর্তন এনেছে। সরকার গঠনে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগসহ বেশ কয়েকটি সমমনা দলের সমর্থন রয়েছে তার প্রতি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন বিজয়। রাজ্যে আইনশৃঙ্খলা এবং সুস্থ পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ‘টাসম্যাক’ পরিচালিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিপুলসংখ্যক মদের দোকান বন্ধের এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ক্ষমতা গ্রহণের পরপরই জনকল্যাণমুখী বেশ কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছেন বিজয়। এর মধ্যে রয়েছে দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা প্রদান, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে একটি শক্তিশালী মাদকবিরোধী ইউনিট গঠন। তার এসব পদক্ষেপ তামিলনাড়ুর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশা ও উদ্দীপনার সৃষ্টি করেছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category