• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

যেদিন থেকে গরম কমতে পারে

Reporter Name / ৫১২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

এপ্রিলের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়ছে। এখনো দেশের চার বিভাগে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। অন্যান্য বিভাগেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। তবে এরই মধ্যে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে গরম কমতে পারে। এর সঙ্গে কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পাশাপাশি আবহাওয়া অফিস এ-ও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস : চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চুয়াডাঙ্গা জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আরও তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category