• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমকে যে বার্তা দিলেন এরদোগান

Reporter Name / ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের উদ্দেশে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সারা বিশ্বের মুসলমানদের প্রতি এই বার্তা দেন তিনি। খবর ইয়েনি সাফাক।

এরদোগান বলেন,’আমি আশা করি রমজান মাস, যার শুরুতে রয়েছে রহমত, মাঝামাঝিতে মাগফিরাত এবং এর শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এই মাস ইসলামি বিশ্ব এবং আমাদের জাতির জন্য উপকারী হবে। এই রমজান আমাদের একটি বরকতময় রমজান হোক। ‘

তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান আলি এরবাসও রমজান মাস উপলক্ষ্যে বার্তা দিয়েছেন। তিনি তার বার্তায় ‘গাজা এবং পূর্ব তুর্কিস্তানের দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখকষ্টের অবসানের জন্য বিশ্বের সব মুসলমানের প্রার্থনা করার’ আহ্বান জানিয়েছেন।

আলি এরবাস বলেন, ‘আসুন, আমরা পবিত্র রমজান মাসের রহমতের আবহাওয়ার পূর্ণ সদ্ব্যবহার করি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ফিলিস্তিন ও পূর্ব তুর্কিস্তানে দুর্ভোগ, নিয়মতান্ত্রিক গণহত্যা, নির্যাতন ও হয়রানির অবসানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category