• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরমুজ চাষে ব্যস্ত কৃষকরা চরফ্যাশনে ৬ হাজার ৪৩৭ একর জমিতে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি পেলেন ‘সিআইপি’ মর্যাদা পাঁচ বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন তফসিলে সাময়িক স্বস্তি হলেও শঙ্কা কাটেনি ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুতিন-হাসিনা বৈঠকের কিচ্ছা: ভারতে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ধুম  সারা দেশে বিক্ষোভ-প্রতিবাদ, ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালাহ রেকর্ড গড়েই কি লিভারপুল অধ্যায় ‘শেষ’ করলেন?

রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত ২৫

Reporter Name / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে আগুন ও বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৬ জন। বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার রাতে দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে মহাসড়কের পারে একটি গাড়ি মেরামত কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এর রেশ ধরে পাশের পেট্রোল পাম্পেও আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আলজাজিরার।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৬ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা মারাত্মক।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০০ বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ২৬০ জন দমকল কর্মী কাজ করেন। তারা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category