• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান সংঘাত: নেপথ্যের কারণ ও ভূ-রাজনৈতিক সমীকরণ ছুটি সত্ত্বেও সচিবালয়ে প্রধানমন্ত্রী নাবিলা ও দিলশানার নেতৃত্বে এনসিপির ঢাকা উত্তরের আংশিক কমিটি ঘোষণা ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর আহ্বান আইজিপির শবে কদরে হাসপাতালে হামলা: ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের তুলনা করে আফগান ক্রিকেটারদের ক্ষোভ তারেক জিয়া — আরেক জিয়া : পিতার অসমাপ্ত স্বপ্নের উত্তরাধিকার: তারেক রহমান কি পারবেন? দেশব্যাপী খাল খনন কর্মসূচি: গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা ঈদের প্রভাবে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

রাশিয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিল

Reporter Name / ৪০৮ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়া আরও জানিয়েছে, ‘ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না।’

রাশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইউক্রেনকে কিছু শর্ত দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। তিনি বলেন, ‘সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে। এছাড়া ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।’

তিনি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব।

রাশিয়ার এ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে তারা কখনো ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।

মিখাইল গালুজিন ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ বলতে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন।

তিনি আরও বলেন, এছাড়া কিয়েভকে ইউক্রেনের রুশ ভাষাভাষী নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। রাশিয়ার এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category