• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
প্রার্থনা… রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী ইসির ৫০০ কোটি টাকার প্রকল্পে সায় নেই প্রধানমন্ত্রীর: জনভোগান্তি কমাতে ‘এক ছাদের নিচে’ সব সরকারি দপ্তরের নির্দেশ কোরবানির চামড়ার নতুন দাম নির্ধারণ সরকারের, সংরক্ষণে দেওয়া হবে বিনা মূল্যে লবণ নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ: জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ অধ্যায়, ৭ই নভেম্বর ও ২০২৪-এর গণঅভ্যুত্থান ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের লম্বা ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদ: ভোটের আগে নিউইয়র্কে ‘পরীক্ষায়’ বসছেন পররাষ্ট্রমন্ত্রী স্মার্ট প্রযুক্তির চাদরে বাংলাদেশ সচিবালয়: এআই ক্যামেরা, ডিজিটাল পাস ও আধুনিক স্ক্যানারে নিশ্ছিদ্র নিরাপত্তার নতুন যুগে প্রশাসন

রেড রোডের জামাতে কুনজর শুভেন্দু শিবিরের:রাজ্যের সব সমস্যা শিকেয় তুলে রাস্তায় নামাজ বন্ধের ফতোয়া!

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় বসেই যেন জাদুদণ্ড হাতে পেয়ে গেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! রাজ্যের আর কোনো গুরুতর জ্বলন্ত সমস্যা খুঁজে না পেয়ে তার নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রথমেই হামলে পড়েছে রাস্তায় নামাজ পড়ার ওপর। ক্ষমতায় আসার পরপরই ঘটা করে সড়কে নামাজসহ সব ধরনের ধর্মীয় জমায়েত বন্ধের এক হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তার এই নতুন সরকার। শুভেন্দু শিবিরের অতি-উৎসাহী বিধায়ক অর্জুন সিং সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বুক ফুলিয়ে এই আস্ফালনের কথা জানিয়েছেন।

রাস্তায় নাকি এখন থেকে কোনোভাবেই কোনো ধর্মীয় প্রার্থনা বা জমায়েত সহ্য করা হবে না—এমনটাই কড়া ফতোয়া দিয়েছেন অর্জুন সিং। কলকাতার বিখ্যাত ও ঐতিহ্যবাহী রেড রোডে এতকাল ধরে যে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, সেদিকেও কুনজর পড়েছে এই সরকারের। অর্জুনের দম্ভোক্তি, রেড রোডের মতো জায়গায় আর কোনোদিন এমন জমায়েত নাকি দেখতে দেওয়া হবে না। নিজেদের এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তকে জায়েজ করতে আবার আদালতের দোহাইও দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, এই নিষেধাজ্ঞা নাকি স্রেফ ‘আদালতের নির্দেশ’ মেনেই সরকার কার্যকর করবে! হঠাৎ করে বিচারবিভাগের প্রতি শুভেন্দু সরকারের এই অগাধ ভক্তি ও অনুগত্য সত্যিই দেখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সড়কে নামাজ বন্ধ করার হুংকার দিয়েই ক্ষান্ত হয়নি শুভেন্দু অধিকারীর সরকার; নির্বাচনী ইশতেহারের দোহাই দিয়ে গরু পাচার নিয়েও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা বা বেকারত্বের চেয়ে যেন গরু পাচার রোধ করলেই সব সমস্যার জাদুকরী সমাধান হয়ে যাবে! অর্জুন সিং হুমকি দিয়ে রেখেছেন, যারা এই পাচারের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এই রেড রোডে ঈদের জামাত নিয়ে গত বছরও একদফা জলঘোলা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ওই এলাকায় প্রথমে ভারতীয় সেনাবাহিনী সামরিক ব্যবহারের খোঁড়া যুক্তি দেখিয়ে বাগড়া দিলেও, পরে ঠিকই নিজেদের প্রশিক্ষণ সূচি বদলে ঈদুল আজহার নামাজের অনুমতি দিতে বাধ্য হয়েছিল। সেবার নেতাজি মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের প্রবেশপথ পর্যন্ত নির্বিঘ্নেই জামাত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার ক্ষমতায় বসেই শুভেন্দুর সরকার যেন গায়ের জোরে সেই ইতিহাস মুছে ফেলতেই উঠেপড়ে লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category