• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
স্কুল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ: পাঠ্যপুস্তকে সীমাবদ্ধতা ও বাস্তবতার সংকট চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা: ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯২ ‘মুসলিমদের অত্যাচার করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে তা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী সিএনএনের বিশ্লেষণ: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থেকে সামরিক দীক্ষা নিচ্ছে চীন, সতর্ক পর্যবেক্ষণে তাইওয়ান ইস্যু বিশ্বকাপ বয়কট ছিল আত্মঘাতী, ঘরোয়া ক্রিকেটের দুর্দশায় খেলোয়াড়রা রিকশা চালাচ্ছিল’: ভারতীয় গণমাধ্যমে অকপট তামিম সরকারি হাসপাতালে ভ্যাকসিনের হাহাকার: কুকুরের কামড়ে ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শতবর্ষী আমির কবর খুঁড়ে মৃত্যুর প্রহর গুনছেন!

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে শতবর্ষী এক ব্যক্তি নিজেই নিজের কবর খুঁড়ে মৃত্যুর জন্য প্রহর গুনছেন। তার নাম আমির আলী। ছয় বছর আগে বসতঘরের পাশে তিনি এ কবর খুঁড়েছেন।

রোববার বিকালে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে সরেজমিন পরিদর্শনে গিয়ে কথা হয় আমির আলী ওরফে পচু মিয়ার সঙ্গে।

এ সময় তিনি বলেন, মৃত্যুর পর তিনি কাউকে কষ্ট দিতে চান না। এমন চিন্তা থেকেই এ কাজ করেছেন। কবরের পাশেই নামাজ আদায়সহ দিনের বেশিরভাগ সময় পার করেন আমির। তার বাবার নাম জহুর আলী। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্ত্রী আমেনা খাতুন জানান, নিজের ইচ্ছায় আমার স্বামী বাড়ির পাশে কবর খুঁড়েছেন। তবে কী কারণে এ কাজ করেছেন তা তিনিই বলতে পারবেন।

শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া হাজী হাছেন আলী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম আমিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন কাজ সঠিক নয়। কারণ কেউ নিশ্চিত বলতে পারবে না, তার মৃত্যুর বিষয়ে। আর মারা যাওয়ার পর স্বজনরা কবর খুঁড়ে দাফন-কাফন করবেন এটাই নিয়ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category