শত্রুপক্ষ কোনো ভুল হিসাব বা পদক্ষেপ নিলে তার জবাব দিতে ইরানের স্থলবাহিনী ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দেওয়ার জন্য ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব করলে ইরান শক্ত হাতে তার জবাব দিতে প্রস্তুত।