• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন এবং পুরস্কার কমিটির কাছে পাঠানো চিঠির একটি কপি তিনি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। গতকাল (সোমবার, ৭ জুলাই) রাতে হোয়াইট হাউসের নৈশভোজে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ‘তিনি আমাদের কথা অনুসারে, একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।’

ট্রাম্প বছরের পর বছর ধরে সমর্থক এবং অনুগত আইন প্রণেতাদের কাছ থেকে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এবং মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি বারবার হাতছাড়া হওয়ার কারণে তিনি তার বিরক্তির কথা গোপন করেননি।

এ রিপাবলিকান অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তান, সেইসাথে সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাতে মধ্যস্থতার ভূমিকার জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে উপেক্ষা করেছে।

তিনি মিশর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্য এবং ইব্রাহিম চুক্তির মধ্যস্থতার জন্যও কৃতিত্ব দাবি করেছেন, যা ইসরাইল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একটি ধারাবাহিক চুক্তি।

ট্রাম্প নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তিনি ইউক্রেন এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য তার আলোচনার দক্ষতা ব্যবহার করবেন, যদিও তার প্রেসিডেন্ট হিসাবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে উভয় সংঘাত এখনো তীব্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category