• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর বিবি আছিয়া: নারী সমাজের এক অনন্য অনুপ্রেরণা যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সংশয় সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয়

শাহজালালে এক ব্যক্তির পেট থেকে বের হলো ৩ হাজার ইয়াবা বড়ি

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

উড়োজাহাজে কক্সবাজার থেকে ঢাকায় আসার আগে কালো টেপে মোড়ানো ছোট্ট ছোট্ট ৭১টি পুঁটলি কলার সঙ্গে গিলে খান মো. জুয়েল মিয়া (৩৩)। ঢাকায় এসে নামার পর তিনি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক হন। পরে তাঁর পেট থেকে বের হয় ইয়াবা বড়ি ভর্তি এসব পুঁটলি।

আজ সোমবার ওই ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা আরও জানিয়েছে, গত শুক্রবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে জুয়েলকে আটক করা হয়। তাঁর কথা সন্দেহজনক মনে হলে বিমানবন্দর এপিবিএনের বিশেষ টিম তাঁকে তাদের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানান, তাঁর পেটে ইয়াবা বড়ি রয়েছে।

এপিবিএন জানায়, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে উড়োজাহাজে এসেছিলেন জুয়েল। পরে অভিযুক্তকে এক্স–রে করালে তাঁর পেটের ভেতরে অস্বাভাবিক ডিম্বাকৃতি বেশ কিছু বস্তুর অস্তিত্ব দেখা যায়। তিনি ইয়াবাগুলো কয়েক ভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সঙ্গে সেবন করেছেন বলে জানান। পরে তাঁর পেট থেকে এসব পুঁটলি বের করে দেখা যায় সেগুলোর মধ্যে ৩ হাজার ৮০টি ইয়াবা বড়ি রয়েছে।

জুয়েল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক বস্তু বহনের কারণে অসুস্থ বোধ করলে জুয়েলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category