• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে ইরানের সম্মতি, চুক্তির সম্ভাবনা আতাউর রহমান সম্পর্কে আবুল হায়াতের আবেগঘন স্মৃতিচারণ সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরু চেনার উপায় চুক্তি না হলে ইরানের সঙ্গে ‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে উল্টে নিহত পনেরো যাত্রী টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই কোরবানির ঈদ চাঁদপুরে আকস্মিক ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ আহত অর্ধশতাধিক গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দু খামারিদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল শুনানি জুনে

শিশু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল শুনানি জুনে

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র বা চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে এই অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেন। এটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই বিচারকাজ শেষ হতে পারে বলে আশা করা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া মূল আসামিকে মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর এক দিনের মধ্যেই আসামি আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে দ্রুততম সময়ে ডিএনএ টেস্ট করানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনও হাতে পাওয়া গেছে। সবকিছু একসঙ্গে করে গত শনিবার রাতের মধ্যেই চার্জশিট প্রণয়নের কাজ সম্পন্ন করা হয় বলে তিনি নিশ্চিত করেন।

মামলার বিচারকাজ ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আদালতের চলমান ছুটি থাকলেও এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতি বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন এবং আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। শুধু এই মামলাটি পরিচালনার জন্যই একজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে খুব শিগগিরই বিচারকাজ সমাপ্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এর আগে মামলার প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঘটনা তদন্ত শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তা গ্রহণ করে বিচারের জন্য বদলির আদেশ দেন এবং মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প-সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category