• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না: ফখরুল

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও, সবাইকে নিয়ে রেইনভো নেশন তৈরি করতে চায় বিএনপি। যারাই গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। শহিদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাপ্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category