• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার আড়ালে নীরব মেধাপাচার: বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী তৃণমূলের আধিপত্য বিস্তারে মুখোমুখি বিএনপি ও জামায়াত হাসপাতাল ঘুরতে ঘুরতে চলেই গেল ছোট্ট তনুশ্রী বেরিয়ে এলো অপ্রতিম হত্যার আসল কারণ আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি নজরুল ৪ ও প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ইট’স অ্যান অর্ডার ‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

শোয়েব মালিক ছেলের জন্মদিন উদযাপন করে কটাক্ষের শিকার

Reporter Name / ২৫৫ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ছেলে ইজানের জন্মদিন উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুবাইয়ে ছেলের জন্মদিন উদযাপনের সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শোয়েব। আর এতেই তাকে হতে হচ্ছে কটাক্ষের শিকার।

এর আগে প্রথমে ছেলের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন সানিয়া মির্জা। যেখানে তাদের দুজনকে বেশ হাসিখুশি দেখিয়েছে। তবে পরবর্তীতে শোয়েব ছেলের জন্মদিন উদযাপনের পোস্ট দিলে শুরু হয় আলোচনা। মালিককে নেতিবাচক মন্তব্য করা শুরু করেন নেটিজেনরা।

শোয়েবের পোস্টে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জন্য তাকে দায়ী করা হয়। সেই সঙ্গে সানা জাভেদকেও নিন্দা করতে ছাড়েননি সানিয়া ভক্তরা। শোয়েবের পোস্টে কমেন্ট করাদের বেশিরভাগই সানিয়ার পক্ষে কথা বলেছেন। সানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার দায় শোয়েবকে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব মালিক। দুই দেশের এই দুই তারকার যুগলবন্দী তখন ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তাদের সংসারে ইজানের জন্ম হয় ২০১৮ সালে। তবে এরপর শুরু হয় জটিলতা। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। পরে চলতি বছরের শুরুর দিকে সানাকে বিয়ে করেন শোয়েব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category