• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
শিক্ষার আড়ালে রমরমা বাণিজ্য: মেডিকেলে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে বেপরোয়া আন্তর্জাতিক চক্র হাইপারভিজিল্যান্স: আপনার কি এরকম কখনো হয়েছে? তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক জাতীয় সংসদে ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা আকস্মিক বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আশুগঞ্জে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেই গাড়িটি এখনো সচল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮ ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

সংরক্ষিত নারী আসন: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। শপথ গ্রহণ শেষে সাংবিধানিক নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

গুরুত্বপূর্ণ এই শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category