• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সকল হত্যাকাণ্ডের বিচার করবে সরকার: প্রতিরক্ষা উপদেষ্টা

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে এই সরকার, তবে বাস্তবায়নের জন্য সময় লাগবে বলে জানিয়েছেন, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে জুলাই অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইকে বাদ রেখে এই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জুলাই বাস্তায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া, জাতীয়তাবাদ এবং জুলাইয়ের চেতনা একে অপরের পরিপূরক।

তিনি জানান, এরই মধ্যে বোর্ড গঠন করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সরকার। জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সরকার সব সময় ছিল এবং থাকবে।

তিনি বলেন, জুলাই চেতনা কোন ব্যক্তিগত বা রাজনৈতিক চেতনায় ব্যবহার করা উচিত নয়। তাই কোন অপব্যাখ্যার মধ্যে দিয়ে জুলাই যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে যে সকল অফিসার অবহেলিত ও অধিকার বঞ্চিত ছিল, তাদের সকল অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category