• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২০ জুলাই) সকালে বিমসটেক নিয়ে আয়োজিত সেমিনার শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সকল আসামিকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের দুই বছর পূর্তিতেও আমরা এখনও সেই শোক বয়ে বেড়াচ্ছি। এত মানুষের রক্ত ঝরেছে, এত প্রাণহানি ঘটেছে। আমাদের প্রত্যাশা, এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত হোক। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা চিন্তা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে-পরে মিলিয়ে হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে তিন দফায় চিঠি পাঠায় ঢাকা। তবে এবার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category