• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে লোডশেডিংয়ে ঝুঁকিতে চার লাখ টন আলু: তেল পুড়িয়েও মিলছে না স্বস্তি জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে, কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category