• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
চাল-সবজির বাজারে ঊর্ধ্বগতি, বাড়তি দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা জরুরি: আইজিপি সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে : পরিবেশমন্ত্রী ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক সচিব মিজান ও অভিনেতা তমাল ৪ দিনের রিমান্ডে

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে এবং শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে অভিনেতা তমালকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার দুইজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়।

এ ছাড়া আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category