• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সায়নীর শিরশ্ছেদের জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সায়নী ঘোষকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সায়নীর শিরশ্ছেদ করলে এক কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতের জাতীয় রাজনীতি এবং পশ্চিমবঙ্গে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার সূত্রপাত ও ভিডিও বিতর্ক

অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার সিকন্দরাবাদ পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত এই চরমপন্থী ঘোষণাটি দিয়েছেন। বেশ কয়েক বছর আগে সায়নী ঘোষের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গ সংক্রান্ত একটি বিতর্কিত পোস্ট করা হয়েছিল। যদিও সায়নী প্রথম থেকেই দাবি করে আসছেন যে তার অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল, তবু সেই পুরোনো ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি উত্তরপ্রদেশে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকেই প্রদীপ দীক্ষিতের এই বিতর্কিত মন্তব্যের ভিডিওটি ছড়ায় বলে জানা গেছে। তবে প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

সায়নী ঘোষের তীব্র প্রতিক্রিয়া ও প্রশ্ন

এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সায়নী ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে সরাসরি ট্যাগ করে তিনি প্রশ্ন তোলেন, “একজন বর্তমান এমপির, তাও আবার একজন নারীর শিরশ্ছেদের জন্য প্রকাশ্যে ১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা—এটাই কি নতুন ভারতে বিজেপির ‘নারী শক্তি বন্দন’-এর প্রকৃত চিত্র?”

শুভেন্দুকে নিশানা ও আইনি ব্যবস্থার দাবি

সায়নী তার পোস্টে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন। তিনি বলেন, নির্বাচনে নারীদের নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলা বিজেপি নেতারা আজ নিজেদের দলের নেতার প্রকাশ্য প্রাণনাশের হুমকির বিষয়ে নীরব।

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের পুলিশের কাছে অবিলম্বে ওই বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সায়নী। পাশাপাশি তিনি দৃঢ়তার সঙ্গে জানান, কোনো হুমকি বা ভয় দেখিয়ে তাকে চুপ করানো যাবে না এবং গণতান্ত্রিক উপায়ে তিনি তার ভিন্নমত প্রকাশ অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category