• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
মতুয়া চমক: ভোটের অংকে সংরক্ষিত আসনে এমপি বিদ্যুতের দাম বৃদ্ধি: ৫৬ হাজার কোটির দায় কেন জনগণের কাঁধে? লোগো নকল, দাম আকাশছোঁয়া: সংসদের কেনাকাটায় এ কোন জাদুকরি হিসাব? তীব্র গরমে হঠাৎ ঘাম বন্ধ? হিট স্ট্রোক নয় তো! অবশেষে বোনদের পথ ধরে হজে যাচ্ছেন চম্পা অনুমতি ছাড়া ভিডিও করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা: তথ্যমন্ত্রী ইরানের তেল বাণিজ্য সম্পূর্ণ অচল করার কড়ার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যুদ্ধবিরতি কি কৌশল না ইসলামাবাদের মধ্যস্থতা ‘অবৈধ যুদ্ধ’ আড়াল করতেই হুমকি: ইরানি-মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বিশ্বমঞ্চে ‘শান্তিদূত’ পাকিস্তান: আন্তর্জাতিক মধ্যস্থতার আড়ালে ধুঁকছে ঘরোয়া রাজনীতি

সুন্দরী প্রতিযোগিতায় ৬০ বছর বয়সে!

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

মিস ইউনিভার্স আর্জেন্টিনা খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেদেশের ৬০ বছর বয়সী আইনজীবী আলেহান্দ্রা রদ্রিগেজ। মিস বুয়েনস এইরেস খেতাব পাওয়ার পর প্রথমবার আলোচনায় আসেন আলেহান্দ্রা রদ্রিগেজ। পেশায় আইনজীবী ও সাংবাদিক আলেহান্দ্রার তার বয়সের কারণে আলোচনায় আসেন।

তিনি চেয়েছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার। কিন্তু মিস আর্জেন্টিনা খেতাব জিততে না পারায় সেই স্বপ্ন পূরণ হলো না তার। গত এপ্রিলে আর্জেন্টিনার আঞ্চলিক প্রতিযোগিতা মিস বুয়েনস এইরেস খেতাব জিতেছিলেন তিনি।

গত শনিবার অনুষ্ঠিত হয়েছে মিস আর্জেন্টিনা প্রতিযোগিতার আসর। এখানে জিততে পারলেই তার সামনে সুযোগ ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে প্রতিনিধিত্ব করার। কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মিস আর্জেন্টিনার আসরে জিততে না পারলেও তিনি নির্বাচিত হয়েছেন চলতি আসরের সেরা মুখ হিসেবে।

সিএনএন স্প্যানিশকে আলেহান্দ্রা বলেন, এটি পরিবর্তনের প্রথম ধাপ। আমি আশা করি আমার এই অবদান সমাজের বয়স্ক নারীদের অনুপ্রাণিত করবে। সবসময় বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়। সুন্দরী নির্বাচনের ক্ষেত্রে এ প্রক্রিয়াটি ভুল তা আমি বলব না। তবে আমি মনে করি সৌন্দর্যের ধারণা আরও প্রসারিত হওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category