• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত সজিব উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত আল আমিন নামের এক বাংলাদেশি সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে যান সজিব। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সেখানে কাজ করছিলেন তিনি। ৪ অক্টোবর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পরিবারকে জানানো হয়।

সজিবের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। তাঁর আকস্মিক মৃত্যুতে বাগড়া গ্রামেও নেমে এসেছে শোকের আবহ।

স্থানীয়রা জানান, পরিবারের ভবিষ্যৎ সুন্দর করার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন সজিব। প্রবাসে কর্মরত অবস্থায় তাঁর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

সজিবের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লাশ দেশে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category