• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
বডিশেমিংয়ের উত্তর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দিনে ১০ খুন: জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, রোকনপুর সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখল বিজিবি সীমান্তে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ খতিয়ে দেখতে দিল্লির উচ্চপর্যায়ের কমিটি গঠন ৫৪ জেলার পানিতে বিষাক্ত আর্সেনিক ও আয়রন, বাড়ছে ক্যানসারের ঝুঁকি আদ-দ্বীনের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে ধৃত বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩৩ মামলা, প্রত্যর্পণে নথিপত্র অনুবাদ হচ্ছে আরবিতে রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের গ্যালারিতে ট্রুডো ও কেটি পেরি, নতুন করে বিশ্বমিডিয়ায় সম্পর্কের গুঞ্জন

সৌদি আরব এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পদক্ষেপ নিচ্ছে

Reporter Name / ৩৫১ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে কাজ করছে আফ্রিকা ও চীন। এবার এ কাজে যুক্ত হচ্ছে সৌদি আরব। আগামী মাসে ইউক্রেনের সঙ্গে বসতে যাচ্ছে সৌদি। এ আলোচনায় পশ্চিমা বিশ্বের দেশগুলোসহ ভারত-ব্রাজিলকেও আমন্ত্রণ জানাবে সৌদি আরব।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

৩০ দেশের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়া। আগস্টের ৫ অথবা ৬ তারিখে জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব আশা করছে এ বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ফিরে আসবে। যদিও এ বৈঠকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে তখনই শান্তি আলোচনা সম্ভব যদি তারা নতুন বাস্তবতা মেনে নেয়। তবে কিয়েভ বলছে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করে নিলে শান্তি আলোচনা সম্ভব।

প্রতিবেদনে বলা হয়েছে, যাদেরকে আহ্বান জানানো হয়েছে তাদের মধ্যে কারা এতে অংশ নিবে তা এখনও স্পষ্ট নয়। যদিও জুনে কোপেনহেগেনে এ ধরনের একটি আলোচনা হয়। তারপরও বিশ্ব নেতারা পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category