• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সিআইডি-ডিএমপিসহ বিভিন্ন ইউনিটে ৯৩ শিক্ষানবিশ এএসপির পদায়ন শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে: চিফ প্রসিকিউটর ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে হাইকোর্টে রিট ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খেলাপি ঋণের দুই মামলায় রিজেন্ট সাহেদ ফের গ্রেপ্তার চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ নিজের বেতন নিজেই মেটান ভিনি!

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে দুই চিকিৎসক এবং এক নাইট গার্ডের বিরুদ্ধে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার সকালে প্রথমে স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার শাওলী নানজিবা তন্নিকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের একটি এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশ্বাসকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।

পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে এক মাসের বেশি সময় ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক সোহানা সেলিমকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এ ছাড়া হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপর্যাপ্ত। তিনি দাবি করেন, দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলাগুলোতে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণ এবং পর্যায়ক্রমে সেখানে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রকে আরও কার্যকর করার উদ্যোগের পাশাপাশি খুব শিগগিরই ই-হেলথ কার্ড চালু করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরত-ই-খুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category