• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: ফকির মাহবুব আনাম মোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রী জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন ইস্তাম্বুল সফরে শিল্পমন্ত্রী: চামড়াশিল্পে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ পারাপারে ইরানের অনুমতি

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ইরানের নিরাপত্তা কাউন্সিলের ছাড়পত্র পাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ। বর্তমানে জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ঢাকা ও তেহরান নিবিড়ভাবে কাজ করছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের বিবৃতির বিষয়ে ইরানের অসন্তোষ

রাষ্ট্রদূত জাহানাবাদী জানান, বাংলাদেশি জাহাজগুলো ফেরত আনার ক্ষেত্রে সহায়তার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতি নিয়ে ইরানের কিছুটা অসন্তোষ রয়েছে। তিনি বলেন, শুধু উদ্বেগ প্রকাশ নয়, বরং যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানানো উচিত ছিল বাংলাদেশের। তবে এই অসন্তুষ্টির বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেবে না উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আমরা আশা করি।”

যুদ্ধ পরিস্থিতি ও আমেরিকার সমালোচনা

চলমান সংঘাতকে কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন ইরানের এই কূটনীতিক। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় যখন গঠনমূলক আলোচনা চলছিল, ঠিক তখনই ইসরায়েলের উসকানিতে আমেরিকা এই যুদ্ধ শুরু করে পুরো মধ্যপ্রাচ্যকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।

রাষ্ট্রদূত অভিযোগ করেন যে, যুদ্ধের নামে আমেরিকা সাধারণ জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “স্কুল-কলেজের শিশুরা কি আমেরিকা বা ইসরায়েলের জন্য হুমকি ছিল? মুসলমান হওয়া কি অপরাধ?”

মার্কিন ঘাঁটি ধ্বংস ও জাতিসংঘের ভূমিকা

জাহানাবাদী দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার ১৪টি সামরিক ঘাঁটি তেহরান সফলভাবে ধ্বংস করেছে। ইরান কোনো প্রতিবেশী রাষ্ট্রে আক্রমণ করছে না, বরং ওইসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তবে প্রতিবেশী আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে ইরানে মার্কিন বিমান হামলায় নারী ও শিশু নিহত হওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও দাবি করেন যে, ইরানের প্রযুক্তি ধ্বংস এবং ইউরেনিয়াম উদ্ধারের নামে আমেরিকার শুরু করা অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পারস্য উপসাগর থেকে পালানোর পথ খুঁজছেন। পারমাণবিক হামলার হুমকিতেও ইরান ভীত নয় বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

সবশেষে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, এসব সংস্থা এখন শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করতে না পারায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোকে ইরান আর বিশ্বাস করে না বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category