• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখতে যে অপশন অন রাখবেন

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

সারাবিশ্বে জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ হিসেবে পরিচিত এই প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত।

শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রচুর গ্রুপে অ্যাড থাকেন অনেকে। সেখানে চ্যাট করে থাকেন। বন্ধু, পরিবার, অফিসের কলিগদেরও আলাদা আলাদা গ্রুপ থাকে। কিন্তু এতো গ্রুপে কথা বলা একটু ঝামেলা বটে।

সম্প্রতি নতুন একটি নয়া প্রচার কৌশল ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ বা ‘এমনকি হোয়াটসঅ্যাপও না’ নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। যেখানে তারা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা কতটা জোরদার তা বোঝাতে চেয়েছে।

একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হচ্ছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যাচ্ছে, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা সারছেন, সবাইটাই ভীষণই ব্যক্তিগত। গোপনীয়তা বজায় থাকছে এতটাই, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সেই কারণেই এই ক্যাম্পেনের নাম ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’।

এছাড়া কয়েকদিন আগেই ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে।

তবে ‘অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category