• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

হ্যালো, বিকাশ থেকে বলছি’ বলা তরুণী আটক

Reporter Name / ৫১১ Time View
Update : সোমবার, ২৯ মে, ২০২৩

মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সুখি আক্তারকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের পরিমাণ বেড়েছে। এমন একটি চক্র দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

চক্রটি প্রথমে ‘হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি। বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে’। এভাবেই প্রতারণা করে ওটিপি হাতিয়ে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

গ্রেপ্তার সুখিসহ প্রতারক চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল। তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আটক সুখির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category