• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

১৭ বছর এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে: রিজভী

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিগত ১৭ বছর বিচার বিভাগের এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে, তা যেন আর না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সিরডাপে নির্বাচনি সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদন- বাংলাদেশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

এসময় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, ‘বিএনপির যে সব নেতাকর্মী অনৈতিক কাজের সঙ্গে জড়িত তাদেরকে দল পানিশমেন্ট দিয়েছে। কাউকে ক্ষমা করে নাই।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘একপাক্ষিকভাবে অভিযোগ দিলে চলবে না, এখন বাংলাদেশের মানুষ চায় নতুন করে সব শুরু হোক। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার ডেভেলপ হোক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, মারদিয়া মমতাজসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category