• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

৬২ আরোহী নিয়ে ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

যাত্রীবাহী বিমানটি কাসকাভেল থেকে উড়াল দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।

বিবিসি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই।

এয়ারলাইন ভোয়েপাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি. উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়েছে। এর ফ্লাইট নম্বর ছিল পিএস-ভিপিবি। বিমানটির মডেল এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ বলে ফ্লাইট রাডারে উল্লেখ করা হয়েছে। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানাতে পারেনি। ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সাও পাওলো রাজ্যের দমকল বাহিনী। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category