• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিশ্ব বাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ‘অনির্দিষ্টকালের জন্য’ দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায়।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, ‘ভেনেজুয়েলায় যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে, সেগুলো বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন।’

তবে বিশ্লেষকদের ধারণা, এসব তেল বিক্রি থেকে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার (প্রায় ২ দশমিক ১ বিলিয়ন পাউন্ড) আয় হতে পারে, কিন্তু এই অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে।’  কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয়।

প্রতিষ্ঠানটি বলেছে, এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category