• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি দেশে বেকার টাই-পরা লোকের সংখ্যা বাড়ছে: এনামুল হক ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনেক উন্নত হয়েছে সাংবাদিকতা : পরিকল্পনামন্ত্রী

Reporter Name / ৪৬৩ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সাংবাদিকরা উন্নয়নের অন্যতম সহযোগী। তারা ভালোমন্দ তুলে ধরে আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন। ফলে আমরা অনেক সময় সুধরিয়ে নিতে পারি। দেশ এগিয়ে যাচ্ছে গণমাধ্যমও এগিয়ে যাচ্ছে। এখন সাংবাদিকতা অনেক উন্নত হয়েছে। তবে দেশের প্রয়েজনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অতিথি ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ইমদান উল্লাহ মিয়ান, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সহীদ শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category