বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য কোনো দেশের রাষ্ট্রনীতির ওপর নির্ভর করেন না। তিনি অন্যান্য রাষ্ট্রের চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশের সার্বভৌমত্ব বজায় রেখেছেন। শনিবার (১ আগস্ট) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনিস্টিউটে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী সমিতির অভিষেক ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচমাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ গুম হয়নি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, ব্যাংক লুট হচ্ছে না।
দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে রিজভী বলেন, জাতিকে আমরা কারিগরি শিক্ষার ওপর দাঁড় করাতে না পারলে আমরা নিদারুণ শোষনের শিকার হবো।