• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য আসামে দুই দিনে ১,১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ; গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িঘর ও ১০ মসজিদ নতুন অধ্যাদেশে সৌরবিদ্যুৎ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অপরাধের প্রমাণ রয়েছে, বিচার বানচাল করতে পারবে না: চিফ প্রসিকিউটর

Reporter Name / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি, ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেয়া হয়েছে, তাই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের হত্যাকারীরা বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করে পার পাবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ (সোমবার, ১১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহিদ শাহরিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার অভিযোগে মামলায় সূচনা বক্তব্য শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘পরাধ প্রমাণে প্রসিকিউশনের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।’

এদিন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয় দুপুর ১২টায়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় নিহত আনাসের বাবার সাক্ষ্যের মধ্য দিয়ে।

এর আগে, সকালে এ মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।

আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ এ মামলায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category