• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

অর্ধশতাধিক নৌকা গেল নিলামে নিষেধাজ্ঞা ভঙ্গে!

Reporter Name / ৪৮৯ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ৫২টি জেলের নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালিত হয়। এতে বিক্রির ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো.মিজানুর রহমান।

এর আগে জেলা টাস্কফোর্স কমিটি প্রধান ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান জেলে নৌকা বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। সেখানে আহবায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি মেশকাতুল ইসলাম উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন।

চাঁদপুর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম যুগান্তরকে জানান, কোষ্টগার্ড চাঁদপুর স্টেশনে জাটকা অভিযানে জব্দকৃত ৫০টি এবং নৌ থানার হেফাজতে থাকা ২টি নৌকাসহ মোট ৫২টি নৌকার নিলাম অনুষ্ঠিত হয়। এসময় ভ্যাট আইটিসহ সর্বমোট ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকায় ৫২টি নৌকা বিক্রি করা হয়।

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা ধরা নিষিদ্ধ করা হয়। সে নির্দেশ অমান্য করার দায়ে এ নৌকাগুলো জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category