• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এর আগে তিনি নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে, শুক্রবার (২০ নভেম্বর) প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বাজারে বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category