• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
সরকারি নথিতে বিপুল বকেয়া খাজনা এবং আদায়ে কঠোর অবস্থান ২৩তম রাষ্ট্রপ্রধান বাছাই: অতীতের শিক্ষা কাজে লাগাচ্ছে বিএনপি বন্যার দোহাইয়ে কৃত্রিম সংকট: হু-হু করে বাড়ছে বাজার দর ভারতে পাঠানোর আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর অর্থনীতির বিপৎসংকেত: সরকারি নথিতে দৃশ্যমান নানা ঝুঁকি আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই কিশোরসহ আটক ৭ ফিলিস্তিনি ইরানের ওপর চাপ সৃষ্টিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত ধ্বংসের ছক ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ভয়ংকর পরিকল্পনা ফাঁস হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৮৪০

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা গুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে।  তিনি বলেন, কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোর সংস্কারই সরকার গ্রহণ করেছে। অবশিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি নিজেই দেশে আসার কথা বলেছেন। দেশে এলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। আইনের বাইরে সরকার কোনো পদক্ষেপ নেবে না।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা সম্পর্কে মন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই আইন অনুযায়ী তদন্ত হবে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category