• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

আগামীকাল দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: যা জানা জরুরি

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

দীর্ঘ ১৪ মাসের বিরতির পর আবারও দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’। আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া বিশেষ বিবেচনায় বাসস্টেশন, রেল স্টেশন এবং ফেরিঘাটে ৫০০টি মোবাইল কেন্দ্রের মাধ্যমে শিশুদের সেবা দেওয়া হবে। যেসব শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল খেতে পারবে না, তাদের পরবর্তী দিনগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে ক্যাপসুল খাওয়ানোর সুযোগ থাকবে।

কাদের ক্যাপসুল খাওয়ানো যাবে না:

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, যেসব শিশুর বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি, তাদের এই ক্যাম্পেইনে ক্যাপসুল দেওয়া হবে না। এছাড়া গত ২৮ থেকে ৩০ দিনের মধ্যে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে এমন শিশু এবং বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা শিশুদের আপাতত এই ক্যাম্পেইনের বাইরে রাখা হয়েছে। তবে জ্বর, সর্দি-কাশি বা সাধারণ ডায়রিয়া থাকলে শিশুকে ক্যাপসুল খাওয়ানোতে কোনো বাধা নেই।

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিটি যোগ্য শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এটি শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখতে এবং অপুষ্টিজনিত জটিলতা নিরসনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category