• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
যুদ্ধের মধ্যেই চীন থেকে শত শত ক্ষেপণাস্ত্র কিনছে ইরান: রয়টার্স ফ্রান্সের নতুন কোচ জিদান দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কক্সবাজারে শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, ৯৯৯-এ ফোন পেয়ে যুবক গ্রেফতার মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আজও আমায় কাঁদায় সালমানের স্মৃতিগুলো: শাবনূর

Reporter Name / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ঢাকাই সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর। তার ক্যারিয়ারে অধিকাংশ সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। ২৭টির মধ্যে ১৪টিতেই একসঙ্গে দেখা গেছে তাদের। শুধুই কি সিনেমা? তাদের মধ্যকার প্রেমের গল্পও ছিল ঢালিউডের টক অব দ্য ইন্ডাস্ট্রি। যদিও সালমান চলে যাওয়ার পর থেকে শাবনূর বরাবরই ওই সম্পর্ককে শুধুই ‘বন্ধুত্ব’ বলে আখ্যায়িত করেছেন। আর প্রায় প্রতি বছরই সালমানের জন্ম ও মৃত্যু দিনে তাকে স্মরণ করে আসছেন।

এবারও তার ব্যত্যয় ঘটেনি। সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সঙ্গে ফ্রেমবন্দি তিনটি ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। সঙ্গে মনের আবেগ মিশিয়ে লিখেছেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়।’

শাবনূর বলেন, ‘অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার মাগফেরাত কামনা করছি।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমান শাহর। সেই রহস্যের জট আজও খোলেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২০২০ সালের দেওয়া প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। তার অভিনয় দক্ষতা কিংবা স্টাইল ছিল যুগের চেয়েও অনেক এগিয়ে। নব্বই দশক হোক কিংবা এ প্রজন্ম, সবার কাছেই প্রিয় নাম সালমান শাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category