• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন হামের থাবায় কাঁপছে কুষ্টিয়া: একদিনে হাসপাতালে ২৮ অপহরণ, সালিশ ও ফের পলায়ন: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীকে নিয়ে ধূম্রজাল

আবারও ২০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার সমন্বয় করা হয়েছে। ফলে রোববার নিট রিজার্ভ কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯৯৯ কোটি ডলার। এর আগে গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার। এর আগেও রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল।

সূত্র জানায়, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়িয়েছিল। মূলত আকুর দেনা শোধের জন্য রিজার্ভ বাড়ানো হয়েছিল। দেনা সমন্বয় করার আগে গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৩৪ কোটি ডলার। গত জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাসের আকুর দেনা সমন্বয় করার পর গ্রস রিজার্ভ কমে ২ হাজার ৫২৩ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে নিট রিজার্ভও কমেছে। গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার। রোববার তা কমে ১ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে এসেছে।

তবে আজই রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। কারণ আজ সোমবার আন্তর্জাতিক বাজার খুলবে। ফলে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাবদ বেশ কিছু ডলার যোগ হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও কিছু ডলার কিনবে কেন্দ্রীয় ব্যাংক। ফলে রিজার্ভ আবার বেড়ে ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। তবে বিভিন্ন ব্যাংক থেকে ধার করা প্রায় ৬৫০ কোটি ডলার অচিরেই পরিশোধ করতে হবে। এতে রিজার্ভ আবার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রোজার কারণে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আকুর সদস্য দেশগুলো থেকে বাংলাদেশের পণ্য আমদানি বেড়েছে। বিশেষ করে ভারত থেকে পণ্য আমদানি বেশি বেড়েছে। এতে আকুর দায়ও ২ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে। গত নভেম্বর-ডিসেম্বরে আকুর দেনা বাবদ শোধ করা হয়েছিল ১২৭ কোটি ডলার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category