• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

আরব সাগরের তলায় গিয়ে পূজা করলেন মোদি

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আরব সাগরের তলায় গিয়ে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি গুজরাটের পাঞ্চকুনি সমুদ্রসৈকতে ডুবন্ত দ্বারকা নগরী দর্শন করেন। পানির নিচে তলিয়ে যাওয়া দ্বারকাধীশ মন্দিরে পূজা করেন।

দ্বারকা সবসময়ই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। দ্বারকার প্রাগৈতিহাসিক শহরটি কয়েক শতাব্দী আগেই আরব সাগরে তলিয়ে গেছে। হিন্দুস্তান টাইমস।

রোববার গুজরাট সফরের প্রথম দিনের শুরুতেই দ্বারকায় ‘সুদর্শন সেতু’র উদ্বোধন করেন মোদি। এটিই ভারতের দীর্ঘতম কেবল সেতু। তারপর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। পাঞ্চকুনি সমুদ্রসৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন তিনি। সেখানে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি। ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘পানির নিচে ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল। আধ্যাত্মিক অনুভূতি হলো। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনো ভুলব না। শ্রীকৃষ্ণ নিজের হাতে এই শহর তৈরি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category