• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
জ্বালানি ফুরিয়ে অচল ১৮ বিদ্যুৎ কেন্দ্র:, লোডশেডিংয়ে হাঁসফাঁস করছে গ্রামবাংলা চালক যখন তেলের লাইনে: গন্তব্যে পৌঁছানোর এক অন্তহীন যুদ্ধ স্বাস্থ্যখাতে নীরব বিপর্যয়: নেপথ্যে কাদের খামখেয়ালি? তেহরানের মৌন অভিমান নাকি গভীরতর কূটনৈতিক ব্যর্থতা? মাদক ও সাইবার অপরাধ রুখতে কড়া হুঁশিয়ারি আইজিপির কলেজছাত্র হত্যায় ৭ জনের ফাঁসি স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত

আশ্রয় নিয়েছিলেন যারা সেনানিবাসে, জানাল আইএসপিআর

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর।

রোববার (১৮ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, পুলিশ সদস্যসহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যেগে সেনানিবাস ছেড়েছেন। বর্তমানে ৭জন সেনানিবাসে রয়েছেন।

এর আগে গতকাল (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়। সে সময় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। ফলে, ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে সেনাসদস্য মোতায়েন করা হয়। যা বর্তমানেও চলমান রয়েছে।

এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলোর নিরাপত্তা প্রদান করা হয়।

তাছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এ বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category