• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
বাবার হাজার কোটি টাকায় মোহ নেই, লন্ডনে সাধারণ চাকরি করেন অক্ষয়-পুত্র প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ জানালেন অধিনায়ক আফিদা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে কাল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান

ইউক্রেনকে ফ্রান্স আরও ট্যাংক দিচ্ছে

Reporter Name / ৪২৩ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ট্যাংক ও সাঁজোয়া যান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।

এগুলো চালাতে ইউক্রেনীয় সেনাদের বিশেষভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই প্রতিশ্রুতি দেন। খবর আলজাজিরার।

জেলেনস্কি গভীর রাতে প্যারিসের এলিসি প্রাসাদে নৈশভোজে ম্যাক্রোঁর সঙ্গে যোগ দেন। এর পরই কিয়েভের জন্য এই সামরিক সহায়তার ঘোষণা এলো।

ম্যাক্রোঁ ও জেলেনস্কির তিন ঘণ্টা আলোচনা শেষে এক বিবৃতিতে জানানো হয়, আগামী সপ্তাহে ইউক্রেনের একাধিক ব্যাটালিয়নকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। এএমএক্স-১০আরসিসহ কয়েকশ সাঁজোয়া যান এবং হালকা ট্যাংক দেবে ফ্রান্স।

রাশিয়ার হামলা থেকে ইউক্রেনীয় জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহেও জোর দিয়েছে প্যারিস।

ইউক্রেনে মস্কোর চলমান আগ্রাসনের সক্ষমতাকে দুর্বল করতে রাশিয়ার ওপর সম্মিলিত চাপ বাড়ানোর প্রয়োজনীয়তায় একমত প্যারিস ও কিয়েভ।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণের জন্য জেলেনস্কির সেনাদের আরও প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন।

রাশিয়ার ক্রমবর্ধমান ভয়াবহ বোমাবর্ষণে ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর অর্থেরও দরকার। পাল্টা আক্রমণকে সামনে রেখে মিত্র জার্মানি, ইতালি ও ফ্রান্সে সফর করছেন জেলেনস্কি।

সম্প্রতি ইউক্রেনকে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সহায়তা দেশটির পক্ষ থেকে। এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যত দিন প্রয়োজন কিয়েভকে সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category