• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৫

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন।

বুধবার পূর্বাঞ্চলীয় খারকিভ ও দোনেৎস্কে অঞ্চলে প্রায় অবিরাম রুশ বোমাবর্ষণ হয়। খবর সিএনএনের।

গভর্নর ওলেগ সিনেগুবভ জাতীয় টেলিভিশনে বলেছেন, বুধবার সকালে দুটি নির্দেশিত বায়বীয় বোমা রুশ সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জোলোচিভ শহরের কেন্দ্রস্থলে আঘাত করে।

তিনি টেলিগ্রামে লিখেছেন, রুশ ১১ বছর বয়সি এক বালকসহ দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। একটি গাড়িতে ৬৭ বছর বয়সি একজন স্থানীয় ব্যক্তি ও ৩৮ বছর বয়সি একজন নারী নিহত হয়েছেন। পার্ক করা অসংখ্য যানবাহন থেকে আগুনের কালো ধোঁয়ার ছবি পোস্ট করেছেন তিনি।

পাশাপাশি খারকিভ অঞ্চলের আরও পূর্বে কুপিয়ানস্ক শহরের কাছাকাছি রুশ গোলাবর্ষণে লেলিউকিভকা গ্রামে ৬৭ বছর বয়সি একজন নারী নিহত হয়েছেন বলেও গভর্নর জানিয়েছেন। এ ছাড়া পূর্ব দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছোট শহর গিরনিতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন।

তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রুশরা আজ বিকালে শহরে আক্রমণ করেছে।’ দোনেৎস্ক অঞ্চলে নিহতদের মধ্যে একজন ৫৭ বছর বয়সী নারী এবং একজন ৬৪ বছর বয়সী পুরুষ রয়েছেন বলে ফিলাশকিন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category