• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের চূড়ান্ত মনোনয়ন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বারিশা হকের এক স্ট্যাটাসেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদের জোড়া আঘাত: মিরপুরে পাওয়ার প্লেতেই কিউইদের চেপে ধরল বাংলাদেশ বগুড়াসহ ৭ জেলায় যুগান্তকারী ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেহেরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত টাঙ্গাইলে বাস-ট্রাক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: নিহত বাসের দুই কর্মী উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ টিকাদান: কুকুরের কামড়ে জলাতঙ্কের ফাঁদে রাজধানীবাসী

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ২৬ মে, ২০২৪

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানো আপুজ্জো।

শনিবার (২৫ মে) ‘আলজাজিরা প্যালেস্টাইন’-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি, যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে। সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা।

এখানেই শেষ নয়, ব্যালকনি থেকেই চিৎকার করে ঝাড়লেন ক্ষোভ। তিনি বলেন, ‘গণহত্যায় ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, গাজায় মৃত্যু হয়েছে ৩৫ হাজার ফিলিস্তিনির’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category